PLC সিলেক্ট করা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ একটি সঠিক PLC আপনার অটোমেশন সিস্টেমের পারফর্মেন্স, রিলায়েবিলিটি এবং ভবিষ্যৎ এক্সপানশনের উপর সরাসরি প্রভাব ফেলে।
এই PLC selection guide-এ আমরা সহজভাবে বুঝবো কীভাবে আপনার সিস্টেম অনুযায়ী সঠিক PLC নির্বাচন করবেন।
কেন Siemens PLC বিবেচনা করবেন
সঠিক PLC কীভাবে নির্বাচন করবেন
PLC সিলেক্ট করা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ একটি সঠিক PLC আপনার অটোমেশন সিস্টেমের পারফর্মেন্স, রিলায়েবিলিটি এবং ভবিষ্যৎ এক্সপানশনের উপর সরাসরি প্রভাব ফেলে।
এই PLC selection guide-এ আমরা সহজভাবে বুঝবো কীভাবে আপনার সিস্টেম অনুযায়ী সঠিক PLC নির্বাচন করবেন।
PLC সিলেক্ট করার আগে PLC কীভাবে কাজ করে তা পরিষ্কারভাবে বোঝা জরুরি। তাই শুরুতে আমাদের PLC Programming Basics: Beginner Guide দেখলে বিষয়টা আরও সহজ হবে।

অটোমেশন সিস্টেমের সাইজ এবং কমপ্লেক্সিটি
PLC নির্বাচন করার আগে আপনার অটোমেশন সিস্টেমের সাইজ এবং কমপ্লেক্সিটি নির্ধারণ করা জরুরি।
- বড় এবং কমপ্লেক্স সিস্টেমের জন্য:
আপনি Simatic S7-400 এবং Simatic S7-1500 PLC ব্যবহার করতে পারেন।
এই PLC গুলোতে বেশি I/O ক্যাপাসিটি এবং এডভান্স কমিউনিকেশন সুবিধা থাকে। - ছোট এবং কম কমপ্লেক্স সিস্টেমের জন্য:
Simatic S7-300 এবং Simatic S7-1200 PLC উপযুক্ত।
এগুলো cost-effective এবং সহজে implement করা যায়।
প্রসেসিং স্পিড এবং পারফর্মেন্স
PLC selection করার সময় প্রসেসিং স্পিড একটি গুরুত্বপূর্ণ বিষয়।
সব PLC-এর প্রসেসিং ক্ষমতা একরকম নয়। যদি আপনার সিস্টেমে high-speed operation বা complex logic থাকে, তাহলে high-performance PLC নির্বাচন করা উচিত।
I/O টাইপ এবং সংখ্যা
প্রত্যেক PLC মডেলের নির্দিষ্ট I/O ক্যাপাসিটি থাকে।
আপনার সিস্টেমে কতগুলো input এবং output প্রয়োজন, সেটি আগে নির্ধারণ করুন। তারপর সেই অনুযায়ী PLC নির্বাচন করুন।
ভবিষ্যতে expansion দরকার হতে পারে—তাই কিছু extra capacity রাখা ভালো।
কমিউনিকেশন অপশন
আধুনিক অটোমেশন সিস্টেমে কমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ।
বিভিন্ন PLC বিভিন্ন ধরনের কমিউনিকেশন প্রোটোকল সাপোর্ট করে, যেমন:
- Profibus
- Profinet
- Ethernet
- AS-i
আপনার সিস্টেমে কোন ধরনের ডিভাইস ব্যবহার হবে এবং কী ধরনের কমিউনিকেশন দরকার, তার উপর ভিত্তি করে PLC নির্বাচন করা উচিত।
সেইফটি ফিচার
যদি আপনার সিস্টেমে safety function প্রয়োজন হয়, তাহলে safety PLC ব্যবহার করা উচিত।
উদাহরণ হিসেবে:
- S7-400F
- S7-1500F
এই PLC গুলো safety input, safety output এবং safety communication সাপোর্ট করে।
উপসংহার
সঠিক PLC নির্বাচন করা মানে শুধু একটি ডিভাইস কেনা না—এটি আপনার সম্পূর্ণ অটোমেশন সিস্টেমের ভবিষ্যৎ নির্ধারণ করে।
এই PLC selection guide অনুসরণ করলে আপনি সহজেই আপনার সিস্টেমের জন্য সঠিক PLC নির্বাচন করতে পারবেন।